নবম জাতীয় বেতনস্কেল- ২০২৬ অনুযায়ী বেতন নির্ধারণ পদ্ধতি (Pay fixation as per the 9th pay scale-2026)
৯ম জাতীয় বেতনস্কেল-২০২৬ ও প্রারম্ভিক কথা
ইতোমধ্যে ৯টি জাতীয় বেতনস্কেল-২০২৬ অনুমোদন হয়ে গেছে তবে নতুন স্কেল অনুযায়ী খসড়া ধারণা পাওয়া গেলেও কোন পদ্ধতিতে বেতন নির্ধারণ করা হবে তা জানতে হলে গেজেট (Gazette) / প্রজ্ঞাপন জারি পর্যন্ত অপেক্ষা করতে হবে।
পূর্ববর্তী সূত্র ও অভিজ্ঞদের মতামত অনুযায়ী নিম্নলিখিত ০৩ (তিন) ভাবে বেতন নির্ধারণ হতে পারে:
- ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতি (Increment Factor Method)
- পার্থক্য যোগ পদ্ধতি (Difference Addition Method)
- গেজেট (Gazette) / প্রজ্ঞাপনে উল্লিখিত অন্য কোনো পদ্ধতি
০১। ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতি (Increment Factor Method)
এই পদ্ধতিতে একজন সরকারি কর্মচারী বর্তমানে তার বেতন গ্রেডের সর্বনিম্ন মূলবেতনের কতগুণ বেশি বেতন পাচ্ছেন তা হিসাব করে, নতুন স্কেল অনুযায়ী একই গ্রেডের সর্বনিম্ন মূলবেতনের সাথে গুণ করে নতুন স্কেলে প্রাপ্য মূলবেতন হিসাব করা হয়।
সূত্র: (বর্তমান মূলবেতন ÷ ২০১৫ সালের স্কেল অনুযায়ী বেতন গ্রেডের সর্বনিম্ন মূলবেতন) × নতুন স্কেলের একই গ্রেডের সর্বনিম্ন মূলবেতন।
উদাহরণ:
ধরা যাক একজন সরকারি কর্মচারী বর্তমানে ৯ম গ্রেডে (২২০০০-৫৩০৬০ টাকা) কর্মরত আছেন। তাঁর বর্তমান মূলবেতন ২৫,৪৮০ টাকা।
৯ম পে স্কেল-২০২৬ অনুযায়ী ৯ম গ্রেডের সর্বনিম্ন মূলবেতন = ৪৪,০০০ টাকা।
ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতিতে তাঁর প্রাপ্য নতুন মূলবেতন হবে—
(২৫৪৮০ ÷ ২২০০০) × ৪৪০০০ = ৫০,৯৬০ টাকা
সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুসারে, ১ম-৯ম গ্রেডের বেতন ১ম ধাপে (১ জুলাই, ২০২৬ থেকে ৩১ ডিসেম্বর, ২০২৬) ৪০%, ২য় ধাপে (১ জানুয়ারি, ২০২৭ – ৩০ জুন, ২০২৭) ৭০% এবং ৩য় ধাপে (১ জুলাই, ২০২৭ থেকে) ১০০% বৃদ্ধি কার্যকর হবে।
সেই হিসাবে, উক্ত কর্মচারীর—
- ১ জুলাই, ২০২৬ থেকে ৩১ ডিসেম্বর, ২০২৬ পর্যন্ত মূলবেতন হবে: ২৫৪৮০ + (৫০৯৬০-২৫৪৮০) এর ৪০% = ৩৫,৬৭২ টাকা ≅ ৩৫,৬৮০ টাকা।
- ১ জানুয়ারি, ২০২৭ – ৩০ জুন, ২০২৭ পর্যন্ত মূলবেতন হবে: ২৫৪৮০ + (৫০৯৬০-২৫৪৮০) এর ৭০% = ৪৩,৩১৬ টাকা ≅ ৪৩,৩২০ টাকা।
- ১ জুলাই, ২০২৭ থেকে মূলবেতন হবে: ২৫৪৮০ + (৫০৯৬০-২৫৪৮০) এর ১০০% = ৫০,৯৬০ টাকা।
০২। পার্থক্য যোগ পদ্ধতি (Difference Addition Method)
পার্থক্যযোগ পদ্ধতিতে বেতন নির্ধারণীর ক্ষেত্রে বর্তমান বেতন গ্রেডের সর্বনিম্ন মূলবেতনের চেয়ে বর্তমান মূলবেতন কত টাকা বেশি তা হিসাব করে নতুন স্কেলের একই গ্রেডের সর্বনিম্ন মূলবেতনের সাথে যোগ করে নতুন প্রাপ্য মূলবেতন নির্ধারণ করা হয়।
সূত্র: (বর্তমান মূলবেতন - ২০১৫ সালের স্কেল অনুযায়ী বেতন গ্রেডের সর্বনিম্ন মূলবেতন) + নতুন স্কেলের একই গ্রেডের সর্বনিম্ন মূলবেতন।
উদাহরণ:
ধরা যাক একজন সরকারি কর্মচারী বর্তমানে ৯ম গ্রেডে (২২০০০-৫৩০৬০ টাকা) কর্মরত আছেন। তাঁর বর্তমান মূলবেতন ২৫,৪৮০ টাকা।
৯ম পে স্কেল-২০২৬ অনুযায়ী ৯ম গ্রেডের সর্বনিম্ন মূলবেতন = ৪৪,০০০ টাকা।
পার্থক্যযোগ পদ্ধতিতে তাঁর প্রাপ্য নতুন মূলবেতন হবে—
(২৫৪৮০ - ২২০০০) + ৪৪০০০ = ৪৭,৪৮০ টাকা
সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুসারে, ১ম-৯ম গ্রেডের বেতন ১ম ধাপে (১ জুলাই, ২০২৬ থেকে ৩১ ডিসেম্বর, ২০২৬) ৪০%, ২য় ধাপে (১ জানুয়ারি, ২০২৭ – ৩০ জুন, ২০২৭) ৭০% এবং ৩য় ধাপে (১ জুলাই, ২০২৭ থেকে) ১০০% বৃদ্ধি কার্যকর হবে।
সেই হিসাবে, উক্ত কর্মচারীর—
- ১ জুলাই, ২০২৬ থেকে ৩১ ডিসেম্বর, ২০২৬ পর্যন্ত মূলবেতন হবে: ২৫৪৮০ + (৪৭৪৮০-২৫৪৮০) এর ৪০% = ৩৪,২৮০ টাকা।
- ১ জানুয়ারি, ২০২৭ – ৩০ জুন, ২০২৭ পর্যন্ত মূলবেতন হবে: ২৫৪৮০ + (৪৭৪৮০-২৫৪৮০) এর ৭০% = ৪০,৮৮০ টাকা।
- ১ জুলাই, ২০২৭ থেকে মূলবেতন হবে: ২৫৪৮০ + (৪৭৪৮০-২৫৪৮০) এর ১০০% = ৪৭,৪৮০ টাকা।
০৩। গেজেট (Gazette) / প্রজ্ঞাপনে উল্লিখিত অন্য কোনো পদ্ধতি
সরকার সার্বিক বিষয়াবলি বিবেচনায় নিয়ে উল্লিখিত যেকোনো পদ্ধতি অথবা সমন্বিত অন্য কোনো পদ্ধতি গ্রহণ করতে পারেন যা প্রজ্ঞাপন (Gazette) জারির পর জানা সম্ভব হবে।
তুলনামূলক বিশ্লেষণ
উক্ত কর্মচারীর ক্ষেত্রে ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতিতে ও পার্থক্য বিয়োগ পদ্ধতিতে প্রাপ্য সম্ভাব্য মূলবেতনের তুলনামূলক বিশ্লেষণ নিম্নরূপ:
| সময়কাল | ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতি | পার্থক্য যোগ পদ্ধতি | পার্থক্য |
|---|---|---|---|
| ০১ জুলাই, ২৬ থেকে ৩১ ডিসেম্বর, ২০২৬ পর্যন্ত | ৩৫,৬৮০ টাকা | ৩৪,২৮০ টাকা | ১,৪০০ টাকা |
| ০১ জানুয়ারি, ২৭ থেকে ৩০ জুন, ২৭ পর্যন্ত | ৪৩,৩২০ টাকা | ৪০,৮৮০ টাকা | ২,৪৪০ টাকা |
| ০১ জুলাই, ২০২৭ থেকে | ৫০,৯৬০ টাকা | ৪৭,৪৮০ টাকা | ৩,৪৮০ টাকা |
তুলনামূলক বিশ্লেষণে দেখা যায় যে, ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতিতে বেতন নির্ধারণ করা হলে সরকারি চাকুরিজীবীগণ বেশি আর্থিক সুবিধা পাবেন।
বিশেষ সুবিধা (Special Allowance) ও অন্যান্য ভাতা সমন্বয়
- বিশেষ সুবিধা অবলুপ্ত: ০১ জুলাই, ২০২৬ থেকে বিশেষ সুবিধা সম্পূর্ণ অবলুপ্ত হবে।
- ভাতা ও অন্যান্য উপাদান: ভাতা ও অন্যান্য বেতন উপাদান (বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা ইত্যাদি) ০১ জানুয়ারি, ২০২৮ থেকে শতভাগ কার্যকর হবে।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নসমূহ (FAQ)
উত্তর: এখনও সুনিশ্চিতভাবে বলা যাচ্ছে না। প্রজ্ঞাপন (Gazette) জারির পর নিশ্চিত হওয়া যাবে।
উত্তর: ২০,০০১ টাকা বা তার চেয়ে বেশি পেনশনধারীগণের ক্ষেত্রে ১ম গ্রেড থেকে ৯ম গ্রেডের মতো করে সুবিধাদি হিসাব করা হবে এবং ২০,০০০ টাকা পর্যন্ত পেনশনধারীগণের ক্ষেত্রে ১০ম গ্রেড থেকে ২০তম গ্রেডের মতো করে সুবিধাদি হিসাব করা হবে।
উত্তর: অবশ্যই পাওয়া যাবে। ৩১ ডিসেম্বর, ২০২৭ পর্যন্ত ২০১৫ সালের স্কেল অনুযায়ী ভাতাদি প্রদান চলমান থাকবে। ০১ জানুয়ারি, ২০২৮ সাল থেকে ৯ম পে স্কেল অনুসারে ভাতাদি প্রদান করা হবে।
উত্তর: জুলাই/২০২৬ থেকে অদ্যাবধি প্রাপ্য বকেয়া পাওনাদি অ্যারেয়ার (Arrears) হিসেবে প্রদান করা হবে।